বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লা তল্লা এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় রনি ও হৃদয় নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বৃহষ্পতিবার সকালে ফতুল্লার তল্লা এলাকা থেকে ধর্ষনকারী দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জবানবন্দীতে ধর্ষনকারীরা তাদের ধর্ষনের দায় শিকার করেছেন।
গ্রেফতারকৃত নারায়ণগঞ্জের ফতুল্লা তল্লা এলাকার মনির হোসেনের ছেলে রনি ও কুতুব আইল কাঠেরপুল জয়নালের বাড়ি এলাকার কাশেমের ছেলে হৃদয়। তারা উভয়ই পেশায় লেগুনা চালক।
পুলিশ জানায়, লেগুনা চালক রনির সাথে ওই কিশোরীর পূর্ব পরিচিত হওয়ায় মঙ্গলবার রাত ৮ টায় চাষাড়ায় দেখা হলে কথা হয় ওই ধর্ষিতার। এসময় চাষাড়া এলাকা থেকে ওই কিশোরীকে ফুসলিয়ে ফতুল্লা তল্লা সবুজবাঘ এলাকার মতি মিয়ার বাড়িতে নিয়ে যায় রনি। পরে রনির সাথে লেগুনা চালক হৃদয় ও হেলপার হৃদয় আলম যুক্ত হয়ে ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষন করে। পরে ধর্ষিতা ওই স্থান থেকে কৌশলে পালিয়ে এসে তার পরিবারকে বিস্তারিত জানায় সে। পরে বুধবার দিবাগত রাত ১ টায় ধর্ষিতার বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৩৭। ১৩-২-২০২০।
এ বিষয়ে বৃহষ্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন অভিযুক্ত তিন জনের মধ্যে দুইজন গাড়ি চালককে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। হেলপার পলাতক রয়েছে তাকেও গ্রেফতারে অভিযান চলছে।
