বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১শ ৫ পিস ইয়াবা ট্যাবলেট,৫শ‘ গ্রাম গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এস,আই আরিফুর রহমান জানান, এস,আই মোজাহারুল ইসলাম গত ২৪ ফেব্রæয়ারী রাতে ভোলাইল গেদ্দার বাজার এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ খোরশেদ (৪০) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে ।
এস,আই রাজু মন্ডল মাদকের অভিযান চালিয়ে ২৩ ফেব্রæয়ারী রাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরা মৃধা (৩০) কে গ্রেপ্তার করেছে।
এ,এস,আই রোমান ঐ দিনেই ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফতুল্লার পোষ্ট অফিস এলাকা থেকে মহিলা মাদক বিক্রেতা শাহানা আক্তার আনোয়ারা (৪০) কে গ্রেপ্তার করেছে। সে দাপাইদ্রাকপুর সানীর বাড়ির ভাড়াটিয়া মৃত জাহাঙ্গির কবিরের স্ত্রী।
হাজীঞ্জ ফাঁড়ীর এ,এস,আই শাহাদাত হোসেন গত শনিবার রাতে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মন্টু (২৪) কে গ্রেপ্তার করেছে। সে দেওভোগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।
এব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেনছে।
