বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় রেল পথের হকার স¤্রাট ৫দিন যাবৎ নিখোঁজ হওয়ায় তাকে তার পরিবার খুজে না পেয়ে ২৬ অক্টোবর দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি হারানো জিডি দায়ের করেছে তার মা রতœা বেগম ।
জিডি‘র অভিযোগ সূত্রে জানাযায়, ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার মো. সুমন (৪০)। তার ছেলে মো. স¤্রাট (১৬)। সে ফতুল্লা হতে কমলাপুরগামী রেল পথে রেলের ভেতর হকারী করে। সে প্রতিদিনের ন্যায় গত ২১ অক্টোবর সকালে বাসা হতে কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর হতে সে আর তার বাড়ী আসে না। তাকে তাদের আত্মীয় স্বজন ও বিভিন্ন সম্ভব্য স্থানে খুঁজে না পেয়ে ২৬ অক্টের দুপুরে তার মা রতœা বেগম (৩৪) বাদী হয়ে একটি হারানো জিডি দায়ের করেছে। জিডি নং-১৩০৯। তার মা রতœা বেগম ফতুল্লা থানায় এসে কান্নায় ভেঙ্গে পড়ে। সে তার ছেলে সন্ধান চেয়ে পুলিশের সাথে নানাভাবে কান্না কাটি করে। রতœা তার ছেলেকে হারিয়ে শোকে কাঁতর হয়ে পড়েছে।
