বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৮ ঘন্টায় বিভিন্ন পাড়ামহল্লায় অভিযান চালিয়ে লালপুর পৌষার পুকুর পাড়ের সেচ্ছাসেবকলীগ নেতা রুস্তুম খন্দকারসহ বিভিন্ন ওয়ারেন্টে ৮ জনকে গ্রপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, ফতুল্লার লালপুর পৌষারপুকুর পাড় এলাকার মৃত তারা মিয়ার ছেলে রুস্তুম খন্দাকার (৪০)। সে সেচ্ছাসেবক লীগের নেতা। তার দাপটে পৌষারপুকুুরপাড় এলাকাটি চলে। পৌষারপুকুর পাড় এলাকার যারাই নির্মানাধীন কাজ করবে ইট ,বালু তার কাছ থেকে তার নির্ধারিত টাকাই কিনতে হবে বলে অনেক বাড়িওয়ালা জানান।
ফতুল্লা মডেল থানা পুলিশ গত শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে গাবতলী এলকার চাঁদাবাজী ও মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে এসআই রাজু মন্ডল গ্রেপ্তার করেন। পুলিশ জানান, তার বিরুদ্ধে অস্ত্র মামলাও রয়েছে। তবে ঐ মামলায় সে জামীনে আছে।
এস আই আতাউর রহমান পশ্চিম ধর্মগঞ্জ এলাকা হতে ৫শ গ্রাম গাঁজাসহ গত শুক্রবার রাতে আতাউর রহমান(৪৩) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। ঐ এলাকার মো. সোবাহান মিয়ার ছেলে। এব্যাপারে ফতুল্লা দারোগা আতাউর রহমান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক বিক্রেতা আতাউর রহমানের নামে মামলা দায়ের করেছে।
ফতুল্লার কাশীপুর মধ্যপাড়া এলাকা হতে ওয়ারেন্টের আসামী মৃত তারা মিয়ার ছেলে নুর মোহাম্মদ (৪৫),মৃত হাফিজের ছেলে মোতালেব (৫০), দাপাইদ্রাকপুর এলাকা হতে শফিকুল ইসলামের ছেলে এসএম হোসাইন বিপু(৪০),খানপুর এলাকার মৃত আনোয়ার হোসেন এর ছেলে রাব্বি(২৫),বাহাউদ্দিনের ছেলে সুমন(২২), খোকা মিয়ার ছেলে রুবেল (২৯) ।

