বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় সংগঠিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামী মোঃ মমিন হোসেন (২২)’কে গ্রেফতার করেছে র্যাব-১১ ।
গত ১৫ ডিসেম্বরে ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম ধর্মগঞ্জ গ্রামে একটি ০৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোঃ মমিন হোসেন (২২) নামের এক যুবককে আসামী করে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
রাতে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টার মামলার একমাত্র আসামী মোঃ মমিন হোসেন (২২), পিতা- মোঃ মকবুল হোসেন, সাং- পশ্চিম ধর্মগঞ্জ (চতলার মাঠ), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম ধর্মগঞ্জের নিজ বাসা থেকে অভিযোগ প্রাপ্তির ০৩ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভিকটিমের মা অভিযোগ করেন যে, দুপুরে সে নিজ বাসস্থানের বাথরুমে গোসল করতে গেলে তার শিশু কন্যার চিৎকার শুনে বাথরুম থেকে বের হয়ে এসে দেখে ঘরের মেঝেতে আসামী ভিকটিম শিশুটিকে নগ্ন করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটিকে তার মা ভীত-সন্ত্রস্ত অবস্থায় উদ্ধার করে নিজ হেফাযতে নেয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ মমিন হোসেন (২২)’কে ঘটনার সুষ্ঠ তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

