বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় রুবেল হত্যা মামলার পলাতক আসামী“রাকিব @ টাইগারকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ইসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব @ টাইগার(২৮) গোপালগঞ্জ জেলার গুলিয়া গ্রামের আঃ মজিদের ছেলে।
র্যাব-১১ এর এই কর্মকর্তা জানান. গ্রেফতারকৃত আসামী রাকিব @ টাইগার ও তার সহযোগীরা মিলে পরিকল্পিতভাবে নিহত ভিকটিমরুবেলকে নারায়ণগঞ্জের রেল স্টেশন এলাকায় হত্যা করে। হত্যার পর আসামীরা আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায় এবং পলাতক থাকে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীরবিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা ইস্যু হলে র্যাব-১১ একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামী রাকিব @ টাইগার(২৮)’কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

