বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় অভিমান করে ইকবাল খান নিলয় (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
রবিবার (২৯ এপ্রিল) সকালে ফতুল্লার কুতুবপুর পাগলা বৌ বাজার বটতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানাযায়, নিহত ইকবাল হোসেন নিলয় ফতুল্লার পাগলার বৌ বাজার বটতলা মো. নুর আলম পাটোয়ারীর বাড়াটিয়া। সে উই বাড়ির ২য় তলায় তার পরিবার নিয়ে বসবাস করতো। আজ সকালে অভিমান করে ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশ গিয়ে লাশ টি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন।
