বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় মিটারে বিশেষ চুম্বক বসিয়ে গ্যাস চুরির অভিযোগে ডায়িং কারখানায় তিতাসের অভিযান
নারায়ণগঞ্জের ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় পেটার্ন ফিনিশিং নামের ডায়িং কারখানায় গ্যাস চুরির অভিযোগে অভিযান পরিচালনা করে তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল। রবিবার সকালে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মঞ্জুর আজিজ মোহন। এসময় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা জোনাল ম্যানেজার প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান আজাদ, জরুরি ব্যাবস্থাপক শাহ এমদাদ হোসেন।
অভিযানে তিতাসের নারায়ণগঞ্জ কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, প্রতিষ্ঠনটি দীর্ঘদিন ধরে মিটারে বিশেষ চুম্বক স্থাপন করে টেম্পারিংয়ের মাধ্যমে গ্যাস চুরি করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করি। প্রতিষ্ঠানটি ঘন্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি করে আসছিলো। পরে গ্যাস চুরির সর্বমোট হিসেব করে জরিমানা নির্ধারণ করা হবে।

