বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়নগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে বিপুল পরিমান দেশীয় তৈরি ধারালো অস্ত্র,কুড়াল,টিএসএস পাইপ সহ রনি(৪০) নামের এক সন্ত্রাসী কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রনি ফতুল্লার কাশিপুরের কালু মিয়ার পুত্র।
বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে ফতুল্লার দেওভোগ(হাশেমবাগ, তসলিম পট্রি)
গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেডের বাড়ীতে অভিযান চালিয়ে রনি কে গ্রেফতার সহ উদ্ধার করা হয় বিপুল পরিমান দেশীয় তৈরি ধারালো অস্ত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলমের তত্বাবধায়নে ফতুল্লা মডেল থানার একটি দল ভোর পাচটার দিকে দেওভোগ(হাশেমবাগ, তসলিম পট্রি) গিয়াস উদ্দিন উকিলের বাড়ি সংলগ্ন পরিত্যক্ত একটি টিনশেডের বাড়ীতে অভিযান পরিচালনা করে রনি কে আটক করে। এসময় পুলিশ ১৫ টি সাদা স্টিলের তৈরি তলোয়ার, ৪ টি কাঠের তলোয়ার, একটি চাকু, ১স্টিলের এসএস তৈরি কুড়াল এবং ১ টি এসএস পাইপ উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) হাসিনুজ্জামান জানান,জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে যে-কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
