বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎ স্পৃষ্টে আনিছুর রহমান নামে এক ডাইং কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮ টায় ফতুল্লার কুতুবাইল এলাকায় অবস্থিত ইরান গার্মেন্টস সংলগ্ন রেহান উদ্দিন প্রধানের বাড়ির তৃতীয় তলার ছাদে এঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান কুড়িগ্রাম জেলার সদর থানার পাঁচ গুছিয়া কলেজ রোড এলাকার বগদুল মিয়ার ছেলে। আনিছুর তার বড় ভাই আশরাফুল হকের সঙ্গে ঘটনাস্থলের পাশের আলেক মিয়ার ভাড়াটিয়া বাসায় বসবাস করতেন।
আশরাফুলের স্ত্রী মমতাজ বেগম জানান, আনিছুর স্থানীয় একটি ডাইং কারখানায় কাজ করেন। সন্ধ্যার পর বাজারে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেহান উদ্দিনের বাড়ির পাশে একটি গার্মেন্ট আছে। সেই বাড়ির ছাদে দাড়িয়ে আনিছুরকে গার্মেন্টের কাউকে ইশারা ইঙ্গিত করতে দেখেছেন। আর ছাদের পাশেই ছিলো বিদ্যুতের হাই ভোল্টেজের তার। সেই তারে পৃষ্ট হয়ে ছাদেই তার মৃত্যু হয়। মৃত্যুর প্রায় দেড় ঘন্টা পর পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে।

