বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় বিদুৎ স্পৃষ্টে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফতুল্লার পাগলা বৌ-বাজার রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু (১৫) ফতুল্লার পাগলা বৌ-বাজার এলাকার সেলিম মিয়ার ছেলে।
নিহতের বাবা সেলিম মিয়া জানান, তার ছেলে বাবু পাগলা বৌ-বাজার রেললাইনের পাশে বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলা করছিল। এ সময় ক্রিকেট বলটি ডেস ষ্টীল মিলের চালের উপর গিয়ে পড়ে। ক্রিকেট বলটি আনার জন্য তার ছেলে উক্ত মিলের চালে উঠার পর পরই ক্রটিপূন বিদুৎ লাইনের তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ফতুল্লা মডেল থানার এস আই সাফিউল আলম ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
