বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় যাত্রীরা জীবিত অবস্থায় সাতরে নদীর পাড়ে উঠতে সক্ষম হয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এখন পর্যন্ত কোন নিখোঁজের খবর পাওয়া যায়নি। নিখোঁজ থাকার কেউ দাবি করলে উদ্ধার অভিযান চালানো হবে। বৃহস্পতিবার ভোর রাতে বক্তাবলী ফেরিঘাটের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ২০ থেকে ২৪ জন যাত্রী নিয়ে খেয়া পারাপারের ট্রলারটি বক্তবলি ঘাট থেকে নারায়ণগঞ্জে ঘাটের উদ্যেশে ছেড়ে যায়। নদীতে চলাচলরত অবস্থায় ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।
স্থানীয় মাঝি মো. সায়েম জানান, ট্রলারের অধিকাংশ যাত্রী ব্যবসায়ী। ট্রলার ডুবির পর সবাই সাতরে তীরে উঠেন। তবে একজন নিখোঁজ ছিলেন পরে তাকে পাওয়া যায় ইটভাটার তীরে।
নৌ পুলিশের বক্তবলী ফাঁড়ির উপ পরির্দশক বাদল ফকির জানান, ট্রলার ডুবির ঘবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদসরা গিয়ে যাত্রীদের উদ্ধার করে। এখন পর্যন্ত আমরা নিখোজের খবর পাইনি। নিখোজের জন্য কোন ব্যক্তি খোজ করেননি এবং দাবি করেননি।

