বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৯ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে থানাধীন পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর স্কোয়ড্রান লীডার উপ পরিচালক একে এম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ১। তাসলিমা আক্তার (৩২) ফতুল্লার পশ্চিম দেওভোগ লিচুবাগ এলাকার খলিল মিয়ার মেয়ে ও, মোঃ সুরুজ (৩৬), মাসদাইর বাজার এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। এসময় তাদের কাছ থেকে ৪৯ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

