বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় মাদকের বিশেষ অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেন্সিডিল ও ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানান, এস আই নাহিদ আহম্মেদ ও এএসআই কাামরুল হাসান গত রোববার রাতে গোপন সংবাদের ভিক্তিতে সেহাচর এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ১৪০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো: পূর্ব সেহাচর এলাকার মৃত আ. রাজ্জাকের ছেলে নুরে আলম সিদ্দিক রিপন (৩৭),আ. মান্নানের ছেলে মাসুদ (৩৮) এবং শ্রী কেশব চন্দ্র হাজরার ছেলে শ্রী রমেন চন্দ্র হাজরা(৩০)।
অপরদিকে, এসআই মিজানুর রহমান-২ এএসআই আবুল কালাম আজাদ গোপন সংবাদের ভিক্তিতে কুতুবপুর নয়ামাটি নাক কাটাবাড়ী এলাকায় (১২জুন) ভোর ৬টায় অভিযান চালিয়ে ২শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেওপ্তার করেছে।গেপ্তারকৃতরা হলো:
নয়ামাটি নাককাটাবাড়ি এলাকার আ. রাজ্জাকের ছেলে সাদ্দাম হোসেন(২৮),একই এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে কালু ওরফে জীবন(৩০)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা পৃথক পৃথক দায়ের করেছে।
