বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকার মো. ফারুক হোসেনের মেয়ে ফারজানা আক্তার (১৭)। সে গত ২১নভেম্বর সকাল ১১টায় তার বান্ধুবী মনি ওরফে লিপি (১৮) আক্তারে বাসায় যায়। সেখান থেকে সে বাসার উদ্দেশ্যে চাষাড়া হতে রিক্সা যোগে রওয়ানা দেয়। এরপর সে রিক্সা নিয়ে বাসায় আসেনি। তার মোবাইলে ফোন দিলে পরিবারের লোকজন তার মোবাইল বন্ধ পায়। এক পর্যায় আত্মীয় স্বজনের বাসা বাড়িসহ সম্ভব্য স্থানে খোঁজা খুজি করে না পেয়ে ২২ নভেম্বর ফতুল্লা মডেল থানায় নিখোজ ফারজানা আক্তারের বাবা ফারুক একটি জিডি দায়ের করেছে।
এলাকাবাসী জানায় ফারজানা তার বান্ধুবীর বাসার অজুহাত দিয়ে প্রেমিকের সাথে ঘর বাঁধার স্বপ্নে বাবার বাড়ি ছেড়ে সু কৌশলে পালিয়েছে ।

