বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ তালিকা ভুক্ত সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান ও পুলিশের সোর্স জাকির কে গ্রেপ্তার করেছে গত মঙ্গলবার রাতে ।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এসআই নাজনীন আক্তার জানান, এসআই কাজী এনামুল হক ও এএসআই তারেক আজিজ গত মঙ্গলবার রাতে ফতুল্লা মাসদাইর এলাকায় মাদক ও ৗয়ারেন্ট তামিলে অভিযান চালায়্ এ অভিযানে মাসদাইর পাক্কারপুল এলাকার ফতুল্লা থানার তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে পিচ্চি মিজান (৩৫) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশ আরোজানান, সে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। স্থানীয় কলকারখানার মালিকরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। সে বেশ কয়েক মাস হাজত খেটে জামিনে বের হয়। আবারও সে এলাকায় এসে তাফালিং করে। তাই তাকে গত মঙ্গলবার সুমন গামেন্টর্সের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, ফতুল্লা মডেল থানা ও জেলা ডিবি‘র সোর্স মো. জাকির হোসেন (৩৫ কে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশ জানান, জাকিরের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে তার স্ত্রী একটি নারী ও শিশু যৌতুক মামলা দায়ের করেছে। সেই মামলা ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়। সে ফতুল্লা রেলষ্টেশন এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে ।
