বিজয় বার্তা ২৪ ডট কম
জননন্দিত নেতা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক চার বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, স্মরণ সভা, মিলাদ মাহফিল ও নেওয়াজের আয়োজন করেন ফতুল্লাস্থ নয়ামাটি লামাপাড়া এলাকাবাসী ।
শুক্রবার ( ৪ মে ) বাদ জুমা নয়ামাটি লামাপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ রশিদ মিঠন এবং মোঃ শরীফের সার্বিক তত্ত্বাবধানে এই দোয়া মাহফিল ও নেওয়াজের আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, আরোও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোঃ পিয়ার আলী, মোঃ সিরাজ উদ্দিন, মোঃ আল ইসলাম, মোঃ রাফাত আলী, মোঃ বাদশা, মোঃ বিল্লাল, মোঃ সবুজ প্রমুখ ।
এ সময় প্রয়াত জননেতা নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পূর্ব লামাপাড়া বায়তুল আকরাম জামে মসজিদের খতিব মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী । পরে গরীব মানুষের মাঝে নেওয়াজ বিতরণ করেন ।

