BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফতুল্লায় নারী সাংবাদিককে মারধরের মূল হোতা ওসমান গনি গ্রেফতার

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ২৭, ২০২১
in আমাদের নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থানা
0
ফতুল্লায় নারী সাংবাদিককে মারধরের মূল হোতা ওসমান গনি গ্রেফতার
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

র‌্যাব-১১ এর অভিযানে ফতুল্লায় সংবাদ সংগ্রহকারী নারী সংবাদিককে মারধর ও হামলার মূলহোতা ‘হাজী ওসমান গণিকে’ গ্রেফতার করা হয়েছে।

গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আকবর নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আকবর নগর এলাকার হাজী সামাদ আলী এর ছেলে।

র‌্যাব-১১’র অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ অক্টোবর ২০২১ তারিখে ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুস্কৃতিকারীদের হামলার শিকার হন বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির নারী সাংবাদিক মনি ইসলাম (২৬), যা পরবর্তী দিনে স্থানীয় সকল দৈনিক এবং বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকায় গুরত্ব সহকারে প্রকাশ হয়। অনুসন্ধানে জানা যায়, ঘটনার দিন উক্ত নারী সাংবাদিক’কে হামলাকারীরা তাদের এলাকায় খবর সংগ্রহ করতে দেখে উস্কানীমূলক বিরূপ মন্তব্য করে এবং তার সাথে অসদাচরণ করে। ভুক্তভোগী সাংবাদিক তাদের অসদাচরণের প্রতিবাদ করলে দুস্কৃুতকারীরা তাকে মারধর শুরু করে এবং একপর্যায়ে তার পেটে লাথি মেরে গুরুতরভাবে আহত করে। আক্রান্ত নারী সাংবাদিককে উক্ত হামলা থেকে রক্ষার চেষ্টা করলে এশিয়ান টিভির ক্যামেরা ম্যান আবু বক্করসহ মোট দুইজন হামলাকারীদের হামলা ও লাঞ্চনার শিকার হন। হামলাকারীরা ভুক্তভোগী নারী সাংবাদিকের মোবাইল ফোন, মাইক্রোফোন ও হ্যান্ডি ক্যামেরা কেড়ে নেয়। পরবর্তীতে হামলার শিকার হওয়া আহত নারী সাংবাদিক ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় নারায়ণগঞ্জের সাংবাদিক মহলসহ স্থানীয় সুশীল সমাজে তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়। উক্ত চাঞ্চল্যকর হামলার ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত ও নিবিড় অনুসন্ধান শুরু করে ঘটনার সত্যতা খুঁজে পায় এবং হামলাকারী উক্ত দুস্কৃতিকারী চক্রের মূলহোতা হাজী ওসমান গণিকে সনাক্ত করতে সক্ষম হয়। অতঃপর র‌্যাব-১১, সিপিএসসি এর একটি চৌকস আভযানিক দল কর্তৃক অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন আকবর নগর এলাকা থেকে উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রধান আসামী হাজী ওসমান গণি (৩৮)’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নারী সাংবাদিকের উপর হামলা ও মারধরের কথা স্বীকার করে। উক্ত হামলায় জড়িত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মালার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

পরে

রূপগঞ্জে নৌকা প্রতীকের গণসংযোগে হামলা॥ ককটেল বিষ্ফোরণ ॥ আহত ১০

আগে

কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া পাওনার দাবিতে সিনহার শ্রমিকদের কর্মসূচি

আগে
কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া পাওনার দাবিতে সিনহার শ্রমিকদের কর্মসূচি

কারখানা বন্ধের প্রতিবাদে ও বকেয়া পাওনার দাবিতে সিনহার শ্রমিকদের কর্মসূচি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.