বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দ্বগ্ধ হওয়া একই পরিবারে চার জনের মধ্যে মা ও এক শিশু মারা গেছে।
সোমবার (৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মা ফাতেমা বেগম। এর আগে গতরাতে দগ্ধ ৩ শিশুর মধ্যে সাফওয়ান নামে একজন মারা যায়।
শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের চারজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
