বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়াটিয়া বাড়ির সাবলেট ফ্ল্যাটে খিচুরীর সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে একই রাতে গার্মেন্টকর্মী দুই তরুনীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গতবৃহস্পতিবার রাতে ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় মুক্তিযোদ্ধা সড়কের মান্নান মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এঘটনা ঘটে। রোববার দুপুরে থানায় অভিযোগ করার পর পুলিশ দেলোয়ার হোসেনকে(২৮) গ্রেফতার করেছে। এঘটনায় এক তরুনী বাদী হয়ে মামলা করেছে।
মামলায় উল্লেখ করা হয়,গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের মান্নানের বাড়িতে একটি ফ্ল্যাটে দেলোয়ার তার স্ত্রীকে নিয়ে এক রুমে ও দুই তরুনী আরেক রুমে সাবলেট থাকতেন। তাদের ফ্ল্যাটে রান্না ঘর একটি। সাত দিন পূর্বে দেলোয়ার হোসেনের সাথে তার স্ত্রী’র ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে সে বাসায় একা থাকতো। গত বৃহস্পতিবার (২৬আগস্ট) রাত এগারোটার দিকে তারা দুই তরুনী গার্মেন্ট থেকে কাজ শেষে বাসায় এসে ঘরে থাকা রান্না করা খিচুড়ী খেয়ে ঘুমিয়ে পরে। আর ওই খিচুরিতে আগে থেকেই দেলোয়ার নেশা দ্রব্য মিশিয়ে রাখে। এতে তরুনীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পরে। এরপর দেলোয়ার তাদের দুজনকে পর্যায় ক্রমে ধর্ষণ করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,ধর্ষক দেলোয়ারকে গ্রেফতার করে দুই তরুনীকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।

