বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় তিন হাজার লিটার চোরাই ডিজেলসহ মূলহোতা জাকের হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে উপজেলার বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাকের ওই এলাকার বাসিন্দা।
র্যাব-১১ এর এএসপি মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার করা ডিজেলের মূল্য এক লাখ ৯৫ হাজার টাকা। র্যাবের উপস্থিতি টের পেয়ে তেল চোরাই চক্রের অন্যতম সদস্য মির্জা পাভেল, অপর সহযোগী মো. কালাম কৌশলে পালিয়ে যায়। তারা দীর্ঘদিন ধরে ফতুল্লা মডেল থানাসহ আশপাশ এলাকায় কৌশলে তেল চুরি করে চোরাই তেলের ব্যবসা করে আসছে। তাদের এই তেল ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার তেল ব্যবসায়ীরা সরবরাহ করতো।

