বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সম্রাট সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন, শাকিল ওরফে সাক্কু, কামাল হোসেন, রাকিব, সাব্বির, হারুন ও ফয়সাল। ফতুল্লা এলাকায় আইনশৃংখলা পরিস্থিতি শান্তিপূর্ন রাখতে উক্ত অভিযানগুলো নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসলের নির্দেশনায় ও ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউক দিপুর নেতৃত্বে পরিচালনা করা হয়।
আজ দুপুরে ফতুল্লা মডেল থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল-ক) নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
নাজমুল আলম জানান, এর আগে দিবাগত রাতে মাসদাইর খানকাহ শরীফ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল, সুইচ গিয়ার চাকু, ছোরা ও রশি উদ্ধার করা হয়। এরা একটি সংঘবদ্ধ ডাকাত চক্র। তাদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চুরি সহ একাধিক মামলা রয়েছে। ডাকাত চক্র বিভিন্ন সময় রাস্তায় চলাচলরত অটো রিস্কা থামিয়ে যাত্রিদের স্বর্বস লুট করে নিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, রাত সাড়ে ১২ টায় ফতুল্লায় মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে একাধিক মামলার আসামী দূর্ধর্ষ ছিনতাইকারী মোঃ সাব্বিরকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে সাজা প্রাপ্ত আসামী মনির হোসেনসহ বিভিন্ন মামলার পলাতক পরোয়ানা ভুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়।

