বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেল ক্রসিং এর পাশে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসদাইর বাজার এলাকার রেললাইনের ওপর এক যুবক বসে ছিলেন। এ সময় একটি ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত যুবক ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। নিহতের নাম রাতুল বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে। তার পিতার নাম নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।
এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফতুল্লা থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন জানান, আমরা ঘটনাটি শুনলাম তদন্তের জন্য টিম পাঠাচ্ছি।
