বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহি ট্রলার ডুবিতে ১০জন নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে। দূর্ঘটনার ২ দিন পার হলেও এখনো খোঁজ মেলেনি ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীদের। ট্রলার ডুবি ঘটনায় দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, নৌ বাহিনী, কোস্টগার্ড ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল ১১টার পর থেকে উদ্ধার অভিযান শুরু হয়। তবে এখনো জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। নদীর দুইপাশে তীরে নিখোঁজদের স্বজনরা তাদের অপেক্ষা করছে। তাদের আহাজারীতে নদীর চারপাশ ভারী হয়ে আসছে। নিখোঁজ রয়েছেন শিশু সহ ১০ জন।
নিখোঁজদের খোঁজে নদীর দুপাড়ে আজও ভীড় জমিয়েছে স্বজনরা। তাদের কান্নায় ভাড়ী হয়ে গেছে ঘটনাস্থল। যে কোন বিনিময়ে নিখোঁজদের সন্ধান যায় স্বজনরা
ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, ঘন কুয়াশা ও নদীর স্রোতের কারনে উদ্ধার অভিযানে বেঘাত ঘটছে। নদীতে কয়েকটি ভাগে উদ্ধার অভিযান করা হচ্ছে। এখনো ডুবে যাওয়া ট্রলার ও কোন মরদেহ সন্ধান পাওয়া যায়নি। আমরা সাধ্যমত কাজ করছি কিন্তু এখনো কাংখিত ফল পাইনি। আজকের মত অভিযান স্থগিত করা হল। আগামীকাল সকাল থেকে আবার এই উদ্ধার অভিযান শুরু করা হবে। ট্রলার ও নিখোজদের না পাওয়া পর্যন্ত এই উদ্ধার কাজ চলমান থাকবে।
এদিকে, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।
এম ভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসানসহ গ্রেফতারকৃত ৩ জনকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে। তাদের রিমান্ড শুনানী হবে রবিবার।

