বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা স্টেশন এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও ব্ল্যাক মেইলিংয়ের সদস্য যুবলীগ ক্যাডার ইউসুফকে(৩৫) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন এলাকায় ফুটপাত থেকে চাঁদা আদায় কালে তাকে গ্রেফতার করা হয়। ইউসুফের বিরুদ্ধে ওষুধ ব্যবসায়ীকে অস্ত্রেও মুখে জিম্মী করে টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত ইউসুফ থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের রাজনৈতিক কর্মী।
পুলিশ জানান, মুসলিম নগর নয়াবাজার এলাকার ওষুধ ব্যবসায়ী মিলন গত ১২ মে ট্রেনে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ফতুল্লা স্টেশন আসলে যুবলীগ ক্যাডার ইউসুফ, সানি, রুবেল,জুয়েলসহ ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল ব্যবসায়ী মিলনকে অস্ত্রেও মুখে আটকের মারধর করে তার সাথে থাকা নগদ টাকা এবং স্বর্ণের আংটি রেখে ছেড়ে দেয়। এ ঘটনায় ব্যবসায়ী মিলন ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসী ইউসুফকে স্টেশণের ফুটপাত থেকে চাঁদাবাজীর সময় আটক করে নিয়ে আসে।
উল্লেখ্য, ফতুল্লা রেল স্টেশন এলাকার ফুটপাত দখল করে স্থানীয় আওয়ামী লীগের অফিসে বসে যুবলীগ,স্বেচ্ছা সেবক লীগের নেতারা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন চাঁদা আদায় করে আসছে। আর এই চাঁদা আদায় করে সন্ত্রাসী ইউসুফ।

