বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার লালখাঁ এলাকায় একটি পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই নারীর মৃত্যু হয়েছে। এসময় নারী পুরুষ ও শিশু অন্তত ১০ দগ্ধ হয়েছে।
মায়া রানী নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হয়। পরে মঙ্গলা নামে আরেক নারীর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বিস্ফোরণে আশেপাশে থাকা ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। সকালে লালখাঁ মোড়ে মোক্তার মিয়ার ভবনে এঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ পাঁচ তলা ভবনের নিচ তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে পাশের আরো দুটি বাড়ির ও দোকান ক্ষয়ক্ষতি হয়। এক নারী ঘটনাস্থলেই দেয়াল চাপায় মারা যায় এবং দগ্ধদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ঢামেকের বার্ণ ইউনিটে ভর্তি করে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, সকালে বিস্ফোরণে পর আগুন লেগে যায়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রন আনে। ধারণা করা হচ্ছে সকালে কেউ রান্না করা জন্য চুলা জ্বালালে রুমে ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত পর আরো বিস্তারিত বলা যাবে।
এ ঘটনায় জেলা প্রশাসন থেকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহকে প্রধান করে ৭ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার অনুদান প্রদান করা হবে।

