বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লায় কৃষ্ণা নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) রাতে ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকায় ওই ঘটনা ঘটে। ওই যুবক ছিনতাইকালে গণপিটুনির শিকার হন বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. নূরে আজম মিয়া।
কৃষ্ণা ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার গিরি চন্দ্র সেনের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা ও সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী মাসুদ জানান, জনসাধারণের গণপিটুনিতে কৃষ্ণা নামের এক চিহ্নিত ছিনতাইকারী নিহত হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা, সদর মডেল থানাসহ বিভিন্ন থানায় ছিনতাইসহ বিভিন্ন মামলা আছে। আমরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে৷

