বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগরেঞ্জর ফতুল্লায় এক কন্ট্রাকটারকে অপহরন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার নিজ বাসা থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাহির হওয়ার পর তার কোন হদিস পাচ্ছে না পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে অপহৃত হওয়া ব্যাক্তিদের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে অপহৃত হওয়া পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে। গতকাল শুক্রবার অপহৃত হওয়ার স্ত্রী সালেহা বেগম ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপহৃত ইদ্রিস কন্ট্রাকটার (৩৮) ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
অভিযোগে সালেহা বেগম জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টায় ফতুল্লা রেল লাইন বটতলা এলাকা থেকে কয়েকজন অপরিচিত লোক ইদ্রিসকে বাসা থেকে ডেকে তাকে বাড়ির বাহিরে আনে। এসময় তাকে একটি সাদা প্রাইভেট কার (যার নাম্বার ঢাকা মেট্রো গ-১২-৬২৬০) জোর পূর্বক উঠিয়ে নিয়ে যায় অজ্ঞাত পরিচয়ের ব্যাক্তিরা। ঘটনার পর থেকে ইদ্রিসের বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পাননি পরিবারের সদস্যরা। এপর থেকে অপহৃত হওয়া ব্যাক্তির মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অপহরনের ঘটনার বিষয়টি রহস্যজনক মনে হলেও সর্ব্বেচ্য গুরুত্ব দিয়ে অপহৃত কন্ট্রাকটার ইদ্রিসকে উদ্ধারের চেষ্টা চলছে।
অপরদিকে স্থাণীয়দের কাছে জানা যায়, নিখোজ ইদ্রিস ৩টি বিয়ে করেছেন। এলাকাবাসী ধারণা করছেন পূর্বেন ২ স্ত্রী’র কোন পক্ষ তাকে অপহরণ করে নিয়ে থাকতে পারে।
