বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লার পশ্চিম সেহারচর এলাকায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জনক মমিন (৩৫ ) । এঘটনা ঘটেছে গত১৫ অক্টোবর রাতে। এ ব্যপারে ফতুল্লা মডেল থানায় আত্মহননকারীর বাবা শহিদুল্লাহ ইসলাম বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এলাকা সূত্রে জানাযায়, ফতুল্লার পশ্চিম সেহাচর এলাকায় ইয়াদ আলী মসজীদ সংলগ্ন শহিদুল্লাহ ভাড়া থাকে। তার ছেলে মো. মহিবুল ইসলাম মমিন ,সেও তার এক সন্তান নিয়ে পাশের বাড়িতে বাবা মা থেকে আলাদা ভাড়া থকতেন। পারিবারিক কলহের জের মমিনের সাথে তার স্ত্রী ও মা বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হয়। গত ১৫ অক্টোবর রাতে তার বাসার আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

