বিজয় বার্তা২৪ ডট কম
৫৫ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে ফতুল্লার পঞ্চবটি কস্তুরি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-ফতুল্লার লালপুর পৌষ্যাপুকুরপাড় এলাকার মৃত সোবহান মিয়ার ছেলে আলম (২৮) এবং মামুন সর্দার (২৭) একই এলাকার মজিবরের ছেলে।ইয়াবাসহ আটককৃত আলম স্থাণীয় যুবলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর বিভিন্ন অনুষ্ঠানে মিছিল নিয়ে যোগদান করতে দেখা গেছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ পিচ ইয়াবাসহ যুবলীগকর্মী আলম (২৮) এবং মামুন সর্দার (২৭) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
