বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানার এস,আই আকিদুজ্জামান গত ১৪ জানুয়ারী গভীর রাতে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউসার (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলাম -২ জানান, ফতুল্লা মডেল থানার এস,আই আকিদুজ্জামান গত রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড চাঁনমারী এলাকায় মাদকের অভিযান চালায়। এ অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ কাউসারকে গ্রেপ্তার করেছে। সে চাঁনমারী বস্তির শামসুল হকের ছেলে। এব্যাপারে ফতুল্লা মডেল থানায় আাকিদুজ্জামান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে কাউসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
