বিজয় বার্তা ২৪ ডট কম
ফতুল্লা মডেল থানা পুলিশ গত বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
ফতুল্লা মডেল থানার এস,আই কাজী এনামুল হক ও এ,এস,আই তারেক আজিজ গত ১৭ জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে দাপাইদ্রাক পাইলট স্কুল সংলগ্ন এলাকা থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেটনুর ইসলাম (২০) কে গ্রেপ্তার করেছে। সে পটুয়াখালী জেলা কলাপাড়া থানাধীন চান্দুপাড়া এলাকার মো.হানিফ হাওলাদারের ছেলে ।
এ,এস,আই, আ. গাফ্ফার তালুদকদার গত ১৭ জানুয়ারী গভীর রাতে এনায়েত নগর ধর্মগঞ্জ এলাকা থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুর হোসেন (২৮) কে গ্রেপ্তার করেছে। সে ঐ এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
