বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক জন অনলাইন জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে থানাধীন শিবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে অনলাইন জুয়াড়ি মোঃ ইব্রাহীম হোসেন (২৮), পিতা- মোঃ আলমগীর হোসেন, সাং- রসুলপুর, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা, বর্তমানে শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া বিউটি ভবন, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। এ সময় তার দখল হতে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট এলাকায় একজন অনলাইন জুয়াড়ি অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলে আসছে। র্যাব-১১ কর্তৃক নিবিড় গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে উক্ত অনলাইন জুয়াড়িকে সনাক্তপূর্বক অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকার কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন জুয়াড়িদের সাথে অনলাইনে জুয়া খেলে আসছিল। এই ধরনের অবৈধ অনলাইন জুয়াড়ি’দের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

