বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড়ে নকশা বহির্ভূত বেশ কয়েকটি নির্মাণধীন ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যম্ত ভূইঘরের শান্তিধারা, গিরিধারা, বৌ-বাজার এলাকায় আটটি নির্মাণধীন ভবনে অভিযান করা হয়।
এসময় ইমাম হোসেন নামে একটি ভবন মালিককে দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সেই সাথে বেশ কয়েকটি ভবনের নকশাবর্হিভূত অংশ ভেঙ্গে ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকারের নেতৃত্বে আজ এই অভিযান পরিচালিত হয়।
রাজউকের অভিযানে একবার ভেঙ্গে আবার ভবন গড়ে তুলে মালিকরা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক শীলাব্রত কর্মকার বলেন, জানান, নকশা বহির্ভূত সকল নির্মাণধীন ভবনে রাজউকের অভিযান অব্যাহত থাকবে। রাজউক চায় সুষ্ঠু সুন্দর বসবাসযোগ্য নগরী গড়তে।
এসময় আরো উপস্থিত ছিলেন, রাজউকের ৮/৩ জোনের অথরাইজড অফিসার এফ.আর আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার মো. সাদাত মো. সায়েম, ও প্রধান ইমারত পরিদর্শক রাসেল ইসলাম উর্ধ্বতন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

