BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ফতুল্লার বিসিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

BIjoyBarta24 by BIjoyBarta24
ডিসেম্বর ৪, ২০১৮
in ফতুল্লা থানা, লিড
0
ফতুল্লার বিসিকে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফকির নিটওয়্যার নামে রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করেছে। এ সময় তারা বেশ কয়েকটি কারখানা ভাংচুর করেছে।

পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে।

সংঘর্ষে শিল্প পুলিশের একজন সহকারী পুলিশ সুপার, ফতুল্লা থানার ওসি ও বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ অর্ধশত সাধারণ শ্রমিক আহত হয়েছে।

বিকেএমইএ’র সাবেক সভাপতি ও এমভি নিট ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালনা মো. হাতেম জানান, উৎপাদন মজুরি বৃদ্ধি নিয়ে ফকির নিটওয়্যার কারখানার শ্রমিকদের মধ্যে তিন দিন ধরে অসন্তোষ চলছিল। মালিকপক্ষ মজুরি বৃদ্ধি করলেও দাবি অনুযায়ী বৃদ্ধি না হওয়ায় শ্রমিকরা রোববার কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে। এ অসন্তোষ নিরসনে কারখানার মালিকপক্ষ আজ সকালে বিসিক কর্তৃপক্ষ, বিকেএমইএ কর্তৃপক্ষ ও শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেন। তারা আগামীকাল বিভিন্ন কারখানার মালিকদের সঙ্গে আলোচনা করে উৎপাদন মজুরি সমন্বয় করার আশ্বাস দিলেও শ্রমিকরা তা মেনে না নিয়ে বিসিকের অভ্যন্তরে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষোভ পুরো বিসিকে ছড়িয়ে পড়লে বিশেষ পোশাকধারী বহিরাগত শতাধিক যুবক এসে শ্রমিকদের সঙ্গে যোগ দেয়। এ সময় তারা বিসিকসহ আশপাশের ২০ থেকে ২৫টি কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে।

বিসিকের এমভি নিটওয়্যার, নরসিংপুর এলাকার সাহিল গ্রুপ, হাজী হাসেম স্পিনিং মিল ও তারা স্পিনিং মিলে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে অসংখ্য জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করেছে।

তিনি আরো জানান, উচ্ছৃঙ্খল শ্রমিক ও বহিরাগতরা মিলে শিল্প মালিকদের কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাংচুর করেছে। খবর পেয়ে শিল্প পুলিশ ও ফতুল্লা থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে শ্রমিকরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করলে শুরু হয় শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। ঘণ্টাব্যাপি দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার, ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদেরসহ ৭/৮ জন পুলিশ সদস্য এবং অর্ধশত সাধারণ শ্রমিক আহত হয়। এ সময় পুলিশ বহিরাগতদের লাঠিচার্জ করে। দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের কারণে বিসিক সংলগ্ন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব উন নবী জানান, পুলিশের উপর হামলা, শিল্পপ্রতিষ্ঠান ও গাড়ি ভাংচুরে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরে

আগামী নির্বাচনে না.গঞ্জে সেলিম ওসমানে আস্থা হিন্দু সম্প্রদায়ের

আগে

এই নির্বাচনে কঠিন একটি লড়াই হবে-আনোয়ার হোসেন

আগে
এই নির্বাচনে কঠিন একটি লড়াই হবে-আনোয়ার হোসেন

এই নির্বাচনে কঠিন একটি লড়াই হবে-আনোয়ার হোসেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.