বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে উভয় পক্ষের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে। সংর্ঘষে অনন্ত ৫ জন আহত হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন সহ ৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শনিবার বিকালে সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো-কুতুবপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, আকাশ, জুয়েল, রিয়াজুল, রাজিব, জিহাদ ও রশিদ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার- ঝুট সেক্টরের নিয়ন্ত্রণ নিয়ে বিগত কয়েকদিন ধরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন যুবদের সাবেক সভাপতি জয়নাল ও জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন গ্রুপের লোকজনের মধ্যে বিরোধ চলছিলো। শনিবার দুপুরে তক্কার মাঠ তারা উভয় পক্ষের লোকজন মুখোমুখি হলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা সংর্ঘষে জড়ায়। সংর্ঘষে আহত অনন্ত ৫ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীসহ যৌথ বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সহ ৮ আটক করা হয়েছে বলে জানান ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
