বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক সমকাল ও দৈনিক ডান্ডিবার্তার ফটো সাংবাদিক মেহেদী হাসান সজিবের ছোট বোন এবং সাংবাদিক দীল মোহাম্মদ দীলুর মেয়ে খাদিজা ইয়াসমিন আশা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার এই অকাল মৃত্যুতে এসোসিয়েশনের পক্ষথেকে গভির শোক প্রকাশ করেছেন সভাপতি মাহমুদ হাসান কচি ও সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিকী। এক শোক বার্তায় শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

