বিশেষ প্রতিনিধি, বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সৈয়দপুর ফকির বাড়ী এলাকার মাদক সম্রাট ও নৌ ডাকাত সোহেল ওরফে বাইট্রা সোহেলের এখনো চলছে রমারমা মাদক ব্যবসা। এ বিষয়ে প্রতিবাদ করে অভিযোগ করেছে এলাকা বাসী। সোহেলের মাদক ব্যবসার কারনে স্থানীয় যুবক সমাজ এখন ধ্বংসের মুখে এমনটিই অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। তার ভয়ে এলাকার মানুষ আতংকিত। অবিলম্বে শীর্ষ মাদক সম্রাট সোহেলকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছে সচেতন মহল।
এলাকা বাসীর অভিযোগ, চর সৈয়দপুর সংলগ্ন ফকির বাড়ী মাদ্রাসা এলাকার সামাদ মিয়ার ছেলে সোহেল ওরফে বাইট্রা সোহেলের নেতৃত্বে উঠতি বয়সের বেশ কয়েক জন যুবকের মাধ্যমে দীর্ঘ দিন ধরে অভিনব কায়দায় জমজমাট পরিসরে ফেনসিডিল, ইয়াবা আর বিদেশী মদ ও বিয়ারের ব্যবসা চলছে । ইতিপূর্বে ফকির বাড়ী এলাকায় প্রশাসনের বেশ কয়েকটি অভিযান পরিচালিত হলেও মাদক সম্রাট সোহেল ওরফে বাইট্রা সোহেলকে গ্রেপ্তার করে কারা বন্দী করতে পারেনি প্রশাসন যে কারনে বন্ধ হয়নি ফকির বাড়ী এলাকার মাদক ব্যবসা এমনিই অভিযোগ স্থানীয় লোকজনের । সূত্রে জানা গেছে যে, অন লাইন নিউজ পোর্টাল সহ বেশ কয়েকটি মিডিয়া এক সময়ের চিহ্নিত নৌ ডাকাত খ্যাত মাদক সম্রাট সোহেল ওরফে বাইট্রা সোহেলের মাদক ব্যবসার সংবাদ প্রকাশিত হওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী কয়েক বার অভিযান চালায়। সে সময় উক্ত মাদক ব্যবসায়ী গাঁ ঢাকা দিয়ে তার লোকজন দিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে। পরে প্রশাসনিক তৎপরতা শিথিল হলে ফের এলাকায় ফিরে এসে প্রকাশ্যে মাদক ব্যবসার নেতৃত্বে দিতে শুরু করে মাদক সম্রাট সোহেল । সূত্রে আরো জানা গেছে, যে নৌ ডাকাত খ্যাত মাদক সম্রাট সোহেল ওরফে বাইট্রা সোহেলের বিরুদ্ধে নারায়ানগঞ্জ সদর মডেল থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা থাকলেও এই শীর্ষ মাদক সম্রাটের মাদকের রাজত্ব এখনো রয়েছে অক্ষত ।
স্থানীয় লোকজন জানায়, ইতিপূর্বে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)র উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম, এসআই আরিফুল ইসলাম, সদর মডেল থানার এএসআই সামছুউদ্দীন মাদক সম্রাট সোহেলকে আটকের অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়েছে। এস আই প্রবীর কুমার পালও সোহেলকে ধরে উৎকোচের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ রয়েছে। একাধীকবার কৌশলে ম্যানেজ করে বেঁচে যায় মাদক সম্রাট সোহেল ওরফে বাইট্রা সোহেল। এতে স্থানীয় লোকজনের মনে পুলিশের প্রতি ক্ষোভ সৃষ্টি হয় অপরদিকে মাদক সম্রাট সোহেল ওরফে বাইট্রা সোহেল মাদক ব্যবসায় আরো বেপরোয়া হয়ে উঠে। সচেতন মহলের প্রত্যাশা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ জায়েদুল আলম মাদক সম্রাট সোহেল ওরফে বাইট্রা সোহেল সহ সকল চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে মাদক মুক্ত নারায়ণগঞ্জ উপহার দেবে। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মো. সোহেলের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। চলমান…..

