বিজয় বার্তা ২৪ ডট কম
৬ই জুন ২০১৮ বিশ^ পরিবেশ দিবস । ৮০ লাখ টন প্লাষ্টিক বর্জ্য সমূদ্রে পড়ে। বিশেষজ্ঞদের কথা, বাংলাদেশ সরকার তথা পরিবেশ রক্ষকারী প্রতিষ্ঠান আদৌও কি প্রতিপাদ্য বিষয়ের প্রতি আন্তরিক ! দেশে আইন হয়েছে প্লাষ্টিক ও পলিথিন উৎপাদন নিষিদ্ধ হয়েছে অথচ সারাদেশে এই প্লাষ্টিক ও পলিথিন বর্জ্যে ছেয়ে গেছে নদী নালা, খাল ,বিল ও পুকুরে এই বর্জ্যরে মহৎ উৎসব। এই বর্জ্য কমানো বা সরানোর ব্যবস্থা আজও পর্যন্ত চোখে পড়ে না। অথচ দিবসটি আসলেই যেন উৎসব শুরু হয়ে যায় কিন্তু কার্য্যকর করার আন্তরিকতা চোখে পড়ে না। উল্লেখ্য প্রশাসন জনগনকে উদ্বুদ্ধ করার জন্য প্রকাশ্যে রেলি না করে প্রশাসনের কার্য্যালয়েই সীমাবদ্ধ রাখে। আমরা তীব্র ক্ষোভ ও দুঃখের সাথে বলতে চাই প্রশাসন যদি দায়িত্বের প্রতি আন্তরিক না হয় তাহলে সেইদিন অচিরেই চলে আসবে যখন এই বর্জ্যরে উপরই আমাদের বসবাস করতে হবে । ফলে অচিরেই মানব জাতিকে ধ্বংসের সম্মুখীন হতে হবে। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বাপার উদ্যোগে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ বি সিদ্দিক এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী পালিন করা হয় এসময়ে আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক – মোঃ তারিক বাবু , যুগ্ম সম্পাদক -আবদুল হাই ,দপ্তর সম্পাদক মোঃ আসাদুল হক সরকার, কার্য্যকরী সদস্য – এ কে এম জাহিদুল হক দিপু, সদস্য-মোঃ বিল্লাল হোসেন, প্রশান্ত চন্দ্র নন্দী প্রমুখ।
