বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য প্রয়াত এড. কামরুন নাহার খেলনার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি । রবিবার ( ৪ ফেব্রুয়ারি ) দুপুর বারোটায় দিকে আইনজীবী ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এড. শামসুল ইসলাম ভূঁইয়া, এড. শাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, এড. নবী হোসেন, সরকার হুমায়ূন কবির, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসিন মিয়া আরও উপস্থিত ছিলেন এড. আজিজুল হক মামুন, এড. নজরুল ইসলাম মাসুম, এড. আলাউদ্দিন আহমেদ, এড. মশিউর রহমান শাহীন, এড. আনোয়ার প্রধান, এড. দেলোয়ারা বেগম রীনা, এড. আশরাফুল সিরাজী রাসেল, এড. সাজ্জাদুল হক সুমন, এড. মোঃ আলী, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. সোহেল মিয়া, এড. স্বপন ভূঁইয়া, এড. মোঃ বেলায়েত হোসেন, এড. কামরুল নাহার, এড. আবুল বাশার রুবেল, এড. হাসিবুল হাসান রনি, এড. মোহাম্মদ আলী, এপিপি নূর নবী লিটন, এড. মোহাম্মদ আলী আকবর প্রয়াত আইনজীবী এড. কামরুন নাহার খেলনার স্বামী এড. মোহাম্মদ নাসিম প্রমুখ ।
এ সময় জেলা আইনজীবী সমিতির প্রয়াত এড. কামরুন নাহার খেলনার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং সকল আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন বার মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম মামুন ।
উল্লেখ্য গত শুক্রবার ( ২ ফেব্রুয়ারি ) রাতে হার্ট অ্যাটাক করে প্রয়াত আইনজীবী এড. কামরুন নাহার খেলনা মৃত্যু বরণ করেন ।

