বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ছাত্রলীগের নেতৃবৃন্দরা শুধু নারায়ণগঞ্জেই নয়, সাড়া দেশসহ বিদেশেও নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগে বিগত সময় এবং বর্তমানেও রয়েছে নারায়ণগঞ্জের ছাত্ররা। এবার দেশে ছেড়ে বিদেশেও ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে নারায়ণগঞ্জের ছাত্ররা। গত রবিবার সিঙ্গাপুরের জুরং মহানগর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক জে পি তালাশ। ছয় সদস্য বিশিষ্ট্য আংশিক কমিটির চারজনই নারায়ণগঞ্জের। এরা হলো-সভাপতি মো: জাকির হোসেন জছি, সাধারন সম্পাদক, তানবির আহম্মেদ তন্ময়র, যুগ্ন সাধারন সম্পাদক সাইদুর রহমান পলাশ ও প্রচার সম্পাদক কামরুল ইসলাম পারভেজ। এদিকে জুরং মহানগর ছাত্রলীগের কমিটির পক্ষ থেকে সভাপতি মো: জাকির হোসেন জছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। এছাড়াও সাংসদ শামীম ওসমান ও তার পুত্র অয়ন ওসমানকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। একই সাথে কন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সোহাগ ও সাধারণ সম্পাদক জে পি তালাশের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেছে জাকির হোসেন জছি।
