বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া নারায়ণগঞ্জের সকল উপজেলা ও ইউনিয়নে উঠান বৈঠকের মাধ্যমে প্রবাসীদেরকে নিরাপদ অভিবাসন সম্পর্কে অবগত করতে অভিবাসী কর্মী উন্নয়ণ প্রোগ্রাম এর সদস্যদের আহ্বান জানিয়েছেন।
বৈদেশিক কর্মসংস্থান নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরিতে করনীয় বিষয়ক স্থানীয় সংশ্লিষ্ট প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায়
এই আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং অভিবাসী কর্মী উন্নয়ণ প্রোগ্রাম’র (ওকাপ) উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউসুল আজম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। এছাড়া আরো উপস্থিত ছিলেন ওকাপ’র চেয়ারম্যান শাফিরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আকিব আনোয়ার, প্রকল্প কর্মকর্তা বায়েজীদ আলম, রিসার্চ এন্ড কমিউনিকেশন অফিসার শরীফা সুলতানা, প্রশিক্ষক আমেনা আক্তার, বেগম সাবিরা ফেরদৌসী সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন।
