বিজয় বার্তা ২৪ ডট কম
নরায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহ ওয়ালা আমি খুবই কম দেখেছি। আমার জীবন ধন্য হয়ে গেছে বাবা মায়ের পর তার (প্রধানমন্ত্রী) সহচার্য পেয়ে। তিনি আমার হাতে ‘সহজ কোরআন’
পবিত্র গ্রন্থ পড়ার জন্য হাতে তুলে দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের নিউ সমবায় ভবনে স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি আল্লাহকে বেশী ভালোবাসি। আর সব ধর্মকে সম্মান করি।ইসলাম শান্তির ধর্ম।অনেকে বলে আমি নাকি মৌলভী হয়ে গেছি। আসলে আমি এখন আমি ধর্মের অনুসারী হয়েছি।একদিন সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে। মৃত্যু সাধ সবাইকে পেতে। যতদিন বেচে থাকবো আল্লাহকে স্মরণ করতে হবে। তিনি আরো বলেন, মানুষ যদি প্রপারলি কোরআন পড়তো আর হাদিসকে ফলো করতো তাহলে এখন ইসলামের নামে যে ধ্বংসলীলা চলছে তা হতো না।

স্বাচিপ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডা. চৌধুরী মো.ইকবাল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বীরু, ডা. অনুপ কুমার রায়, দপ্তর সম্পাদক ডা.মাহবুবুর রহমান কচি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু জাহের, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, স্বাচিপ নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ডা.দেবাশীষ সাহা, সহ অন্যান্যরা।

