বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৪ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও প্যারালাইজড রোগীদের পঞ্চাশ হাজার টাকা করে চেক প্রদান করেছেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
বুধবার দুপুরে শহরের গলাচিপা জেলা সমাজ কল্যান কার্যালয়ে সমাজ কল্যান মন্ত্রণালয়ের মাধ্যমে নাসিক ১৭নং ওয়ার্ডের রোগীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
এসময় কাউন্সিলর আব্দুল করিম বাবু জানান, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিটি অসহায় অসুস্থ রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সেজন্য আমরা ১৭ নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। জন্মের পর থেকে যে কয়জন রাষ্ট্র নায়ক দেখেছি জননেত্রী শেখ হাসিনার মত উন্নয়নমূলক রাষ্ট্রনায়ক আজও দেখিনি। তিনি গৃহহীন মানুষদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা করছেন। সর্বোপরি তিনি দেশ ও জাতির কল্যানে নিরলসভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। আপনারা জাতির জনকের কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন তিনি যাতে সুস্থ থেকে দেশ পরিচালনা করতে পারেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ শহর সমাজ সেবা অধিদপ্তরের এর প্রধান এ কে এম সাইফুল আলম।

