বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর দীপক চন্দ্র সাহা বলেছেন,আপনাদের মতে বাংলাদেশ পুলিশ এক সময় ছিল শাসক এবং শোষক এখন পরিবর্তিত হয়ে মূলতঃ সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে আপনাদের মাঝে পরিচিতি লাভ করতে চাই। বর্তমানে আইজি,ডিআইজি স্যার সার্বক্ষনিক কিভাবে আপনাদেরকে ভাল রাখা যায়,কিভাবে আইন শৃঙ্খলা সমুন্নত রেখে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করে আপনাদের এলাকাটিকে নিরাপদ রাখা যায় সেজন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে বন্দর থানা পুলিশ কর্তৃক ২১নং ওয়ার্ডের বন্দর শাহী মসজিদ বৌ-বাজার এলাকায় আয়োজিত বিট পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্সপেক্টর দীপক চন্দ্র সাহা আরো বলেন, সন্তানদের বিপথ থেকে ডাইভার্ট করার দায়িত্ব অভিভাবকদের উপরেও বর্তায়। কাজেই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানের প্রতি খেয়াল রাখা তারা কোথায় যায় কি করে।

