বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতিক পেয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, নয় শঙ্খা, নয় ভয়, শহর হবে শান্তিময়। এই শহরকে সন্ত্রাস মুক্ত করা হবে।
তিনি আরো বলেন, ‘দলীয় প্রতীকে নির্বাচন হলেও এটি স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনের ফলে ব্যক্তির পরিবর্তন হতে পারে কিন্তু ক্ষমতার পরিবর্তন হবে না। তাই জাতীয় ইস্যুগুলো এই নির্বাচনে প্রভাব ফেলবে না। আমি আশা করি- দল মত নির্বিশেষ সবাই আমার পক্ষে ২২ তারিখে রায় দেবে।’
সোমবার বেলা ১১ টায় প্রতীক নিতে আসেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীহের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
