বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের উদ্যোগে বিশাল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ মহানগর যুবদলের সিনিয়র যুৃগ্ম আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে এ র্যালিটি বের করা হয়। র্যালিটি নগরীর মন্তলপাড়া এলাকা থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে মহানগর যুবদলের আওতাধীন বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত যুবদল কর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দে মেতে ওঠেন।
এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহৃবায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের মন্তু, ইব্রাহিম আহমেদ বাবুসহ যুবদলের বিভিন্ম ইউনিটের নেতৃবৃন্দ।
