বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে ১৭০০০০ টাকা শারীরিক প্রতিবন্ধী রাহাত ও তার দৃষ্টি প্রতিবন্ধী বাবাকে অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার রাতে রাহাতের বাড়িতে তাদের এই অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মহানগরের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, যুবলীগ নেতা আহাম্মেদ কাউছার, তোলারাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুবলীগ নেতা শাহরিয়ার রহমান বাপ্পী প্রমূখ।
এর আগেও অয়ন ওসমানের নিজস্ব অর্থায়নে রাহাতের চিকিৎসা সেবা ও পড়ালেখার খরচ বহন করা হয়।

