বিজয় বার্তা ২৪ ডট কম
আমি মো সালাউদ্দিন চৌধুরী বিটু, গতকাল বুধবার ও বৃহষ্পতিবার কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন পত্রিকায় আমার বিরুদ্ধে মাদক ব্যবসা সম্পর্কিত একটি সংবাদ প্রকাশ হয়। উল্লেখ্য সংবাদটি আমাকে ও আমার পবিবারকে জরিয়ে যে কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকাশিত সংবাদে আমাকে মাদক ব্যবসায়ী, গরীবের সন্তান, অন্যের জমিতে ৭ তলা ভবন (রাজউক অনুমোদন ছাড়া) নির্মাণ সহ মনগড়া কাহিনী তুলে ধরা হয়েছে। প্রকৃতপক্ষে আমার বাবা বীরমুক্তিযোদ্ধা আদীব উদ্দিন চৌধুরী দীর্ঘদিন যাবৎ কুমুদিনিতে ঠিকাদারীর ব্যবসা করে আসছিল। যা বর্তমানে আমি করছি এছাড়া আমি ২০০৯ সাল থেকে আজ অবধি ডিসের ব্যবসা এসবি এন্টারপ্রাইজ ও এলাকাতে জেনারেটর ব্যবসা করে আসছি। প্রিয় সাংবাদিক ভাইদের একটি খারাপ মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছেন । আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই আমি জাতীয় পার্টির রাজনীতিতে দীর্ঘদিন যাবৎ করে আসছি এবং সুনামের সাথে ব্যবসা বানিজ্য করে আসছি। যা আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছি। এতে করে আমাদের এলাকার একটি কুচক্রি মহল ঈষার্নিত হয়ে আমার ব্যবসা বানিজ্য দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ পায়তারা চালাচ্ছে। আমাকে জড়িয়ে মিথ্যা মামলা ও পত্র পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করাচ্ছেন। এছাড়া আমাকে প্রাননাশের জন্য কয়েক দফা হামালাও চালায় তারা। এত কিছুর পরও মহান রাবুল আলামিনের কৃপায় আর মুরব্বীদের দোয়ার এখনো বেঁচে আছি। উল্লেখিত সংবাদের একটি অংশে বলা হয়েছে আমার মাদক ব্যবসার টাকায় নাকি ৪ তলা ভবন কিনেছি। এটা সম্পন্ন মিথ্যা কথা। উই জমিটি আমার নানা মৃত হাজী সাহাবউদ্দিন সরদার প্রায় ১১ বছর আগে আমার মা এর নামে লিখে দিয়ে যান। যার দলিল ই প্রমান আর ভবনটি রাজউকের অনুমতি পূর্বক তাদের নকশা দিয়ে তৈরি করা হয়েছে। যার প্রয়োজনীয় কাগজ পত্র আমাদের কাছে আছে। এছাড়া আমাকে মাদকসহ উই কুচক্রি মহল টি এর আগেও ফাঁসিয়ে দিয়েছে আমি এখন নিরাপত্তা হীনতায় ভুগছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জাতির বিবেক আর আপনারই যদি মিথ্যা তথ্য দিয়ে প্রমান ছাড়া এই ধরনের কাল্পনিক সংবাদ প্রকাশ করেন তাহলে আমরা যাবো কোথায়। আমার বিরুদ্ধে যে কোন অভিযোগ থাকলে আপনাদের কাছে অনুরোধ আমার এলাকায় এসে সরেজমিনে এসে খোজ খবর নিয়ে সংবাদ প্রকাশ করবেন। না হলে আপনাদের উপর সাধারণ মানুষের আস্থা আর থাকবে না। তাই সঠিক সংবাদ প্রকাশ করে মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।
