বিজয় বার্তা ২৪ ডটকম
পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের বেতন ভাতা পেনশন সুবিধা সরকারি কোষাগার হতে প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড নতুন কোডের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পৌরসভা প্রকৌশলী সমিতির সভাপতি জেড এম আনোয়ার’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মো. মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বেলায়েদ হোসেন, পৌর দাবি বাস্তবায়ন কমিটির মহাসচিব তোফায়েল আহমেদ, তারাবো পৌরসভার সচিব তাইজুল ইসলাম, আড়াই হাজার পৌরসভার সচিব তাসলিমা আক্তার সহ অনেকেই ।
মানববন্ধন শেষে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে ।

